spot_img

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা ইরানের

অবশ্যই পরুন

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে কুয়েতে অবস্থিত আলী আল সালেম সামরিক ঘাঁটিতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে যুদ্ধ ড্রোন হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আলী আল সালেম বিমানঘাঁটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি পশ্চিম এশিয়া অঞ্চলে সামরিক বাহিনীর প্রবেশের প্রধান দ্বার এবং সামরিক বিমান পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আঞ্চলিক কর্মকাণ্ডে মার্কিন সামরিক কৌশল ও রসদ সরবরাহের ক্ষেত্রেও ঘাঁটিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনী বিবৃতিতে আরও বলেছে, ‘ইরানকে রক্ষা করার ক্ষেত্রে আমরা কোনো শক্তির কাছে মাথানত করি না। যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত, কঠোর এবং ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করে।’ সূত্র: মেহের নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকা মুল্যের কষ্টি পাথর উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ৯৪.২৫০ কেজি...

এই বিভাগের অন্যান্য সংবাদ