spot_img

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকা মুল্যের কষ্টি পাথর উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ৯৪.২৫০ কেজি...

এই বিভাগের অন্যান্য সংবাদ