spot_img

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

অবশ্যই পরুন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব কে. এম. আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটে এই তথ্য জানিয়েছে ইসি।

এতে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ অনুসারে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনসমূহের ভিত্তিতে ধারা ২৬(২) অনুসারে ইসি ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বিএনপি ও তার জোটের রয়েছেন ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ৬ সংসদ সদস্যের জোটের পক্ষ থেকে একজন রয়েছেন।

উল্লেখ্য, এনসিপি ও জামায়াত জোট থেকে মনোনয়ন জমা দেওয়া নুসরাত তাবাসসুমের নাম প্রকাশিত গেজেটে নেই। এর আগে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল বিকাল ৪টা ১৯ মিনিটে মনোনয়ন জমা দেন নুসরাত। যার ফলে তার মনোনয়ন বাতিল করে নিবার্চন কমিশন।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ