spot_img

বুথফেরত সমীক্ষা প্রত্যাখ্যান করে ২২৬ আসনে জয় দাবি মমতার

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ না করে বরং তা প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে এসব সমীক্ষার ফলাফল প্রভাবিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন বুথফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে দেখানো হয় এবং অধিকাংশ জরিপে দলটিকে ১৫০টির বেশি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের চেয়ে বেশি।

তবে এসব সমীক্ষা প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, এগুলো পরিকল্পিতভাবে তৈরি এবং সংবাদমাধ্যমকে চাপ দিয়ে প্রচার করানো হয়েছে। তিনি এসবকে ‘বিজেপির চক্রান্ত’ বলেও উল্লেখ করেন।

মমতার দাবি, জনগণের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই গেছে এবং প্রকৃত ফলাফল প্রকাশের পর তা স্পষ্ট হবে। তিনি বলেন, তার দল ২২৬ আসনের বেশি পাবে, এমনকি ২৩০ আসনও অতিক্রম করতে পারে বলে তিনি আশাবাদী।

এছাড়া ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ওপর ‘নির্যাতনের’ অভিযোগও তোলেন তিনি। গণনার দিন দলীয় প্রার্থী ও কর্মীদের সতর্ক থেকে গণনাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেন মমতা।

উল্লেখ্য, ভারতের নির্বাচনী ইতিহাসে বুথফেরত সমীক্ষা সব সময় চূড়ান্ত ফলের সঙ্গে মেলে না বলে বিভিন্ন সময় দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ