spot_img

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অবশ্যই পরুন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ইউনেস্কোর আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

ডালাসে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম শক্ত দাবিদার ফ্রান্সকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে দীর্ঘ ১৬ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ