spot_img

যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত, ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ভিক্টরি ডে (স্বাধীনতা দিবস) উদ্‌যাপন উপলক্ষে তিনি যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত আছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ঘোষিত ইস্টার যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে উল্লেখ করেছেন।

উশাকভের ভাষ্য অনুযায়ী, ‘এই প্রেক্ষাপটে ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষকে জানিয়েছেন যে, ভিক্টরি ডে উদ্‌যাপনের সময়কালেও তিনি যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত।’

তিনি আরও জানান, ট্রাম্প এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং বলেছেন, এই দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের বিরুদ্ধে যৌথ বিজয়ের স্মারক।

ক্রেমলিনের এই শীর্ষ সহকারী আরও উল্লেখ করেন, উভয় নেতা এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখেছেন।

সূত্র: তাস

সর্বশেষ সংবাদ

বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

নগদবিহীন লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক সকল লেনদেনে ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি (আইআরএফ) প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ