spot_img

সকল ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

অবশ্যই পরুন

শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এস.আর.ও. নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস তারিখ-২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরুপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (CD), রেগুলেটরি ডিউটি (RD), মূল্য সংযোজন কর (VAT), সম্পূরক শুল্ক (SD), আগাম কর (AT) এবং অগ্রিম আয়কর (AIT) সহ সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি প্রদান করেছে।

শিক্ষা প্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে উক্ত গাড়ি আমদানি করলে সকলেই উক্ত কর অব্যাহতি সুবিধা পাবেন। শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসকল গাড়ির রঙ হবে হলুদ। উক্ত বাস সমূহে School/College/Student Bus/Transport শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।

কোন প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে উক্ত বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি করবে।

শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সকল প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে।

উন্নত ও আরামদায়ক পরিবহনে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে, বিপুল পরিমান জ্বালানী সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকগণের খরচ বহুলাংশে হ্রাস পাবে।

শিক্ষার্থী পরিবহনের অনুরুপ সাধারণ যাত্রীগণের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেক্ট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রীগণ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেক্ট্রিক বাস ব্যবহার করবে বিধায় দেশের বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমান হ্রাস পাবে।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ