spot_img

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অবশ্যই পরুন

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসে। তারা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করে এবং সেখানে সংসদের স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা উপভোগ করে।

সাক্ষাৎকালে তারেক রহমান জানান, তিনিও একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, তার ভাই আরাফাত রহমান কোকো-ও একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।

এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন সংসদ নেতা। পরে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলেন।

উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে সংসদে তাদের জন্য ৫০টি বিশেষ আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ