spot_img

ইসরায়েলি সেনাদের সঙ্গে অতি-রক্ষণশীল ইহুদিদের সংঘর্ষ

অবশ্যই পরুন

সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইন নিয়ে উত্তেজনার জেরে আবারও অধিকৃত ভূখণ্ডের রাজপথে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এ সময় হারেদি (অতি-রক্ষণশীল) ইহুদিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার রাতে অধিকৃত জেরুজালেম ও বেইত শেমেশ শহরে একদল হারেদি ইহুদির সঙ্গে ইসরায়েলি সেনা সংঘর্ষ হয়।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীতে যোগদান থেকে পালিয়ে যাওয়া সেনাদের গ্রেপ্তারের প্রতিবাদে এসব সমাবেশের আয়োজন করা হয়। এতে কয়েক শ’ মানুষ অংশ নেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন, তাদের লক্ষ্য করে পাথর ছোড়েন এবং জেরুজালেমের একটি পুলিশ ফাঁড়ির প্রবেশপথ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে হারেদি ইহুদিদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়া অথবা তাদের সেনাবাহিনীতে অনুপস্থিত থাকার বিষয়টি অধিকৃত ভূখণ্ডে অন্যতম প্রধান রাজনৈতিক ও সামাজিক সংকটে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এ পরিস্থিতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। সূত্র: ইয়ানি সাফাক

সর্বশেষ সংবাদ

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ