spot_img

বাংলাদেশ সিরিজের আগে শক্তি বাড়াল দক্ষিণ আফ্রিকা

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি ও পেসার আনরিখ নরকিয়ে। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন ব্যাটার জুবায়ের হামজাও। তবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় বিবেচনায় আসেননি পেসার লুঙ্গি এনগিডি।

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ম্যাচটি চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি টনি ডি জর্জি। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এবার দলে ফিরেছেন এই ব্যাটার। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজা। ব্যাটিং বিভাগে এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি দক্ষিণ আফ্রিকার শক্তি বাড়াবে।

বোলিং বিভাগেও স্বস্তির খবর পেয়েছে প্রোটিয়ারা। কুঁচকির চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন আনরিখ নরকিয়ে। তার প্রত্যাবর্তনে পেস আক্রমণে বাড়তি গতি ও অভিজ্ঞতা যোগ হবে দক্ষিণ আফ্রিকার।

তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় লুঙ্গি এনগিডিকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

 তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কোস অ্যাকারম্যান, ম্যাথুউ ব্রিটজকি, করবিন বোচ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো জানসেন, কেশাভ মাহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিক নরকিয়ে, ডেন পিটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

সর্বশেষ সংবাদ

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ