spot_img

এবার দিল্লিতে রেড অ্যালার্ট জারি

অবশ্যই পরুন

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টির প্রভাব পড়েছে। রাজধানীর করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এ পরিস্থিতিতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এদিকে, আগামী দিনগুলোতে দিল্লির দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সূত্র: দ্য অয়ার

সর্বশেষ সংবাদ

ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, তবে সবার জন্য নয়

ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন বলিউড ভাইজান সালমান খান। বর্তমানে ‘বিগ বস’ নিয়ে আলোচনায় থাকা এই তারকা নিজের অফিশিয়াল ইউটিউব...

এই বিভাগের অন্যান্য সংবাদ