spot_img

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরুরি নির্দেশনা

অবশ্যই পরুন

ঢাকার মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল করে দোকান বা কোনো স্থাপনা বসানো ঠেকাতে মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৩ অক্টোবর) ডিএনসিসির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে এ মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি নিয়মিত মিরপুর-১০ নম্বর এলাকা পর্যবেক্ষণ করবে।

ফুটপাত দখল করে কোনো দোকান বা স্থাপনা বসানো হলে সংশ্লিষ্ট মালামাল ও সরঞ্জাম জব্দ করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ফুটপাত দখল করে যাতে নতুন করে কোনো দোকান বা স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়েই নিয়মিত নজরদারি করবে মনিটরিং টিম।

সর্বশেষ সংবাদ

ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে বাংলাদেশের অগ্রগতি এখন আন্তর্জাতিক পরিসংখ্যানেও স্পষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ