প্রথমবারের মতো চারটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। ২০৩১ সালের আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।
পরের আসরেও স্বাগতিক হিসেবে থাকবে চারটি দেশ। ২০৩৫ সালের বিশ্বকাপ বসবে যুক্তরাজ্যের চার অঞ্চল- ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে।
সোমবার (২৩ নভেম্বর) ফিফার বিশেষ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে দুই আসরের আয়োজক প্রস্তাব।
২০৩১ সালেই প্রথমবার ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। ১২ গ্রুপে ভাগ হয়ে শুরু হবে লড়াই, এরপর ৩২ দল নিয়ে নকআউট পর্ব।
এদিকে, আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের দশম আসর। যা হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম কোনো নারী বিশ্বকাপ।

