spot_img

শেখ হাসিনাকে কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে: রিজভী

অবশ্যই পরুন

শেখ হাসিনাকে এখনও কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তা না হলে কীভাবে একজন দণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রীয় বিমানে ফেরার আগ্রহের কথা জানান, সে প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল করতেন।

আওয়ামী লীগের নেতারা ব্যাংকের টাকা লুট করাকে দুর্নীতি মনে করেনি। সেই অর্থ বিদেশে বসে দেশের বিরুদ্ধে নাশকতায় ব্যয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

দিল্লির সংকেত ছাড়া পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বৈঠক করে দেশের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে লড়াই করে ভারতের দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।

সর্বশেষ সংবাদ

২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

দেশের প্রাণিসম্পদ খাতের অর্জন, আধুনিক প্রযুক্তি ও সম্ভাবনা তুলে ধরতে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।...

এই বিভাগের অন্যান্য সংবাদ