তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ পূরণ করল ইংল্যান্ড। এজবাস্টনে পাকিস্তানের দেওয়া স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০। চতুর্থ দিনের শুরুতেই মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা।
তবে এরপর জো রুট ও জর্ডান কক্সের ১২৮ রানের জুটিতে ঘুরে যায় ম্যাচ। রুট ৬২ ও ৫৯ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে ৮ উইকেটের জয় এনে দেন কক্স। আগের দিন রাজাউল্লাহর দূর্দান্ত ইনিংসে ১২৯ রানের লিড নেয় পাকিস্তান।
আগামী ১৫ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংলিশরা। পাকিস্তানের পরবর্তী সিরিজও লঙ্কানদের বিপক্ষে, শুরু হবে ৯ অক্টোবর।

