spot_img

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

অবশ্যই পরুন

সৌদি আরবে সাম্প্রতিক হামলার মধ্যে দেশটিতে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। সোমবার (৫ অক্টোবর) তিন দেশের জরুরি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী এই সামরিক মোতায়েন করা হবে। এর মাধ্যমে সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় জোরদারের পাশাপাশি বিভিন্ন হুমকি মোকাবিলায় জোটের সক্ষমতা বাড়ানো হবে।

তিন দেশের জোট বলেছে, প্রতিটি দেশের নিরাপত্তা তাদের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। মক্কা চুক্তির আওতায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হলে তিন দেশের প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী হবে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ
এতে নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্মিলিত সক্ষমতা বাড়বে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঘরের মাঠে তুরস্কের স্বপ্ন ভেঙে ইতালির জয়

ফিরে আসা প্রধান কোচ রবার্তো মানচিনির অধীনে ইতালি উন্নতির ধারা ধরে রেখেছে। বোলোগনায় পিও এসপোসিতোর শেষ দিকের গোলে তারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ