spot_img

পাকিস্তানের টি-টোয়েন্টির নেতৃত্বে সাহেবজাদা ফারহান

অবশ্যই পরুন

পাকিস্তান ক্রিকেটে আবারও নেতৃত্বে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার সাহেবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমসে তার নেতৃত্বেই রৌপ্যপদক জিতেছিল পাকিস্তান দল। তার পুরস্কার হিসেবেই এই ডানহাতি ব্যাটারের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সালমান আলী আগাকে নেতৃত থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি। টি-টোয়েন্টি দল থেকে আরও বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং উইকেটকিপার উসমান খান।

তবে বাবর, শাহীন ও হারিস ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে দলে অধিনায়কত্ব বজায় রাখছেন শাহীন শাহ আফ্রিদি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে ওঠা রাজাউল্লাহও জায়গা পেয়েছেন দুই সংস্করণের দলে। ওই টেস্টে ৯টি ছক্কা মেরে আলোচনায় আসা এই ক্রিকেটার প্রথমবারের মতো সাদা বলের দুই সংস্করণের (টি-টোয়েন্টি ও ওয়ানডে) স্কোয়াডেই ডাক পেয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১১ ও ১৩ অক্টোবর। এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হবে প্রথম তিনটি ম্যাচ। এরপর বাকি লিগ ম্যাচ ও ফাইনালের জন্য টুর্নামেন্ট চলে যাবে লাহোরে।

পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: সাহেবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

সর্বশেষ সংবাদ

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের খবরের মধ্যে সাফা কবিরের রহস্যময় পোস্ট

প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ