spot_img

শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

অবশ্যই পরুন

এক ফ্রেমে ক্রিকেট আর ঢাকাই সিনেমা— অস্ট্রেলিয়ার সিডনিতে হাসিমুখর ছবিতে ফুটে উঠলো দুই অঙ্গনের দুই পরিচিত মুখ। ঢালিউড চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে এক ঘরোয়া আয়োজনে দেখা গেলো টাইগার পেসার তাসকিন আহমেদকে।

বর্তমানে সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর ছুটি কাটাতে সিডনিতেই থেকে গেছেন তাসকিন। জাতীয় ক্রিকেট দলের তারকা ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানান শাবনূর।

দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিমাখা সন্ধ্যার ছবি প্রকাশ করেন। ছবি প্রকাশের পর থেকেই তা নজর কাড়ে দুই তারকার ভক্তদের।

শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন লেখেন, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে। বিশেষ করে বারবিকিউ পার্টি ছিল উপভোগ্য। শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথ্যের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন টাইগার তারকা।

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, প্রিয় ক্রিকেটারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন।

তাসকিনকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।

শাবনূরের ফেসবুক পোস্ট এখানে দেখুন।

সর্বশেষ সংবাদ

ইরানের প্রস্তাবে ট্রাম্প বললেন—‘আমি প্রত্যাখ্যান করছি’

চলমান যুদ্ধ অবসানে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ