spot_img

৪ দিনের রিমান্ডে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই নারী

অবশ্যই পরুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তার সঙ্গে থাকা নারী জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার রাতে দিশাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে, রোববার নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। আরেকটি বাইকে হেলমেট পরিহিত ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ। ভবনটিতে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কেএম এনায়েতুল করিম। ওই মামলায় দিশাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার ৪ দিনের রিমান্ড চলছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন তাহসিফ সৌরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন...

এই বিভাগের অন্যান্য সংবাদ