spot_img

সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আক্তারুজ্জমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার ১০ আগস্ট দিন ধার্য করেন।

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য অবৈধ মিছিল করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

সর্বশেষ সংবাদ

নেপালের টানেল থেকে বন্যার ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ