spot_img

সাভারের আশুলিয়ায় বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

সাভারের আশুলিয়ায় একটি বাসা থেকে স্বামী ও গর্ভবতী স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে জামগড়া এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে সেই বাসা ভাড়া নেন আলমগীর হোসেন ও নাজমা বেগম। সেই রুমের দরজা-জানালা বেশিরভাগ সময়ই বন্ধ থাকতো। হঠাৎই তাদের রুম থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে, প্রথমে স্বামীর মরদেহ দেখতে পায় পুলিশ। তার পাশেই নাজমা বেগমের মরদেহ এবং ভ্রুন সদৃশ ৫ মাসের বাচ্চা পড়ে ছিলো।

ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিম। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

সমস্যা থাকলেও ভারতের সাথে আলোচনার পথ বন্ধ নেই: হুমায়ুন কবির

ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকা উচিত বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ