spot_img

প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে: ববি হাজ্জাজ

অবশ্যই পরুন

প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়’ সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি, অনলাইন হয়রানি ও নেতিবাচক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নের ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

আলোচকরা বলেন– নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও কনটেন্ট নির্মাতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোরী ও তরুণীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আলোচকরা।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ