spot_img

আর্জেন্টিনার বিশেষ অনুরোধ রাখলো ফিফা

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের আগে, আর্জেন্টিনা ফিফার কাছে অনুরোধ করেছিল— ইংল্যান্ডের বিপক্ষে যেন তারা অ্যাওয়ে জার্সি পরে খেলতে পারে। তাদের সেই অনুরোধ রেখেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই বিশ্বকাপের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার লড়াই। যার শুরুটা হয় ১৯৬৬ সালের বিশ্বকাপে তৎকালীন আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও র‍্যাটিনকে ম্যাচ থেকে বের করে দেওয়ার পর থেকে।

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার দেখা হয়েছে এই দুই দলের। যেখানে ইংল্যান্ড জিতেছে তিনবার। আর দুইবার জিতেছে আলবিসেলেস্তেরা। ১৯৮৬ ও ১৯৯৮ সালে।

মজার বিষয় হলো, আর্জেন্টিনা যে দুই ম্যাচে জিতেছে সে দুই ম্যাচেই পরেছিল এই গাড় নীল রঙের অ্যাওয়ে জার্সি। এছাড়া, ১৯৬২, ১৯৬৬ এবং ২০০২ সালে তারা পরেছিল আকাশি-সাদা হোম জার্সি। যে ম্যাচগুলো হারে তারা।

এই ইতিহাসকে শুভ লক্ষণ হিসেবে ধরে সেমিফাইনালেও নীল অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। সেই অনুরোধ রেখেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তারা নীল জার্সিতেই মাঠে নামবে।

এখন দেখা যাক, আর্জেন্টিনার এই শুভ জার্সি তাদের আবারও শুভ ফল নিয়ে আসতে সাহায্য করে কি না।

সর্বশেষ সংবাদ

পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে ১২ আগস্ট

দেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এ মাস গণনা শুরু হবে। পবিত্র আখেরী চাহার...

এই বিভাগের অন্যান্য সংবাদ