spot_img

বাংলাদেশের টেস্টে ৫০ বার ইনিংস ব্যবধানে হারের লজ্জার রেকর্ড

অবশ্যই পরুন

লাল বলে জয়-পরাজয়ের হিসাব তো অনেক হলো, এবার লজ্জার হিসাব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হারের খাতায় যুক্ত হলো আরও একটি বিব্রতকর অধ্যায়। সেঞ্চুরিয়নে মাত্র তিন দিনেই ইনিংস ব্যবধানে হার! আর তাতেই ইনিংস ব্যবধানে পরাজয়ের হাফসেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ।

১৬৬ টেস্ট খেলেই ৫০ বার ইনিংস ব্যবধানে হার। পরিসংখ্যানটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাস্তবতাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। শুধু হার নয়, বড় ব্যবধানে হারের এই প্রবণতাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা।

হিসাবটা আরও ভয়ংকর। বাংলাদেশের খেলা মোট ১৬৬ টেস্টের ৩০ দশমিক ১২ শতাংশ ম্যাচেই হার ইনিংস ব্যবধানে। অর্থাৎ প্রতি তিন থেকে চারটি টেস্টের একটিতেই প্রতিপক্ষের কাছে ইনিংস ব্যবধানে নতি স্বীকার। ২৪.২৪ শতাংশ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে দুইয়ে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা ১৩২ ম্যাচ খেলে ৩২টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে কম ৫.৩০ শতাংশ ম্যাচে ইনিংস হারের লজ্জা পেয়েছে অস্ট্রেলিয়া।

সেঞ্চুরিয়ান টেস্টও তার ব্যতিক্রম নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসেই ব্যাট হাতে বড় ব্যবধানে পিছিয়ে পড়া, এরপর প্রতিপক্ষের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ। তিন দিনেই শেষ বাংলাদেশের লড়াই! অথচ টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, লড়াই, প্রতিকূলতা জয় করে ফিরে আসা। সেই লড়াকু মানসিকতারই যেন বড় অভাব বাংলাদেশের খেলায়।

সবচেয়ে বড় সমস্যা প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিকতা ও সামর্থ্য দুটিই বারবার প্রশ্নের মুখে পড়ছে। টেস্ট ক্রিকেটে শুধু প্রতিভা দিয়ে টিকে থাকা যায় না। প্রয়োজন ধৈর্য, পরিকল্পনা আর পাঁচ দিন লড়াই করার মানসিকতা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স কম নয়। অভিজ্ঞতাও জমেছে অনেক। কিন্তু অভিজ্ঞতার প্রতিফলন কোথায়? ৫০ বার ইনিংস ব্যবধানে হার এটি শুধু একটি পরিসংখ্যান নয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘদিনের সংকটের প্রতিচ্ছবি। এখন আর অজুহাত নয়, দরকার মাঠের পারফরম্যান্সে পরিবর্তন।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন...

এই বিভাগের অন্যান্য সংবাদ