spot_img

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

অবশ্যই পরুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৮০ জন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ভোট শেষে শুক্রবার সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

ফলাফল ঘোষণার পর শিল্পীদের জন্য কাজ করার আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সর্বশেষ সংবাদ

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ

বুকভরা কষ্ট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক অবসর নিয়েছেন। পর্তুগালের জার্সিতে তার শেষটা হয়েছে যন্ত্রণাদায়ক। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ