spot_img

অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

অবশ্যই পরুন

বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

আবদুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান তিনি।

এছাড়া, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

সর্বশেষ সংবাদ

দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ