আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার বিয়ে করছেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরে দেশটির বিনোদন অঙ্গনে গুঞ্জন চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত বা অস্বীকার না করে মজার মন্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি হানিয়া আমির, আসিম আজহার ও সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন।
এমনকি নিজের বিয়ে সত্যিই হতে যাচ্ছে কি না, তা নিয়ে মজা করে সাবা বলেন, বিয়ে হলে অন্তত তাকে যেন দাওয়াত দেওয়া হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।
সাবার মন্তব্যে বিয়ের গুঞ্জন অনেকটাই উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়ার প্রতিক্রিয়ায় রহস্য রয়ে গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ডিসেম্বরের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: সিয়াসত ডেইলি

