spot_img

সালমানের সেই হরিণ শিকার নিয়ে সিনেমা, পোস্টার প্রকাশ

অবশ্যই পরুন

বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় ‘কৃষ্ণসার হরিণ শিকার’ মামলা নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি হিন্দি সিনেমা। ‘কালা হিরাণ’ নামের এই চলচ্চিত্রটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। সিনেমাটিতে সালমানের ক্যারিয়ারের সেই আইনি জটিলতায় ভরা সময়টিকে রূপালি পর্দায় তুলে ধরা হবে।

চলচ্চিত্রটির প্রযোজক অমিত জানি ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কাকানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালিন কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনায় সালমান খানের সাথে সাইফ আলী খান, টাবু, সোনালী বেন্দ্রে ও সতীশ শাহর নামও জড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে চলা দীর্ঘ আইনি লড়াই, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাথে শত্রুতা এবং সালমানের জেল খাটার মতো বিষয়গুলোই এই সিনেমার মূল উপজীব্য। ইতোমধ্যে উত্তর প্রদেশের সম্বল ও মোরাদাবাদসহ বিভিন্ন শহরে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।

পরিচালনা সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন সিনেমাটির অফিশিয়াল ট্রেলার মুক্তি পাবে। সচরাচর তারকাদের জীবনীভিত্তিক সিনেমায় তাদের সাফল্য ও প্রেমজীবনকে প্রাধান্য দেওয়া হলেও পরিচালক ভরত এস শ্রীনাথ কেন সালমানের জীবনের এই বিতর্কিত অংশটি বেছে নিলেন, তা নিয়ে বিনোদন দুনিয়ায় বেশ কৌতূহল তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রযোজকের দাবি, কৃষ্ণসার হরিণ শিকারের ভেতরের অনেক সত্য ঘটনা এখনো সাধারণ মানুষের অজানা। সেই প্রকৃত ঘটনাটি সবার সামনে আনতেই তারা এই সিনেমাটি নির্মাণ করছেন।

তবে সিনেমায় সালমান খানের চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে নির্মাতা বা প্রযোজক এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।

সর্বশেষ সংবাদ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ