spot_img

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন ও পরের পাঁচ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু থাকবে।

ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে, স্পষ্ট বার্তা শি জিনপিংয়ের

তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরায় একীভূত করার বিষয়ে নিজের অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ