spot_img

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৪ জনের। আহত হয়েছে আরও ৩০ জন।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে আমিরাতের প্রবেশপথে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। খবর বিবিসির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যানজটে আটকে থাকা গাড়িগুলোর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আছড়ে পড়ে। এতে আরেকটি ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ট্রাকে আগুন ধরে গেলে তা ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে।

আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে।

সর্বশেষ সংবাদ

রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসের জালে ৭ গোল নেদারল্যান্ডসের

উয়েফা নেশনস লিগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। তিজানি রেইন্ডার্সের প্রথমার্ধের চোখ ধাঁধানো হ্যাটট্রিকে ভর করে অপরাজিত গ্রিসকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ