spot_img

মার্কিন জালিয়াতি মামলায় জরিমানা দিতে রাজি গৌতম আদানি

অবশ্যই পরুন

ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর ভাতিজা সাগর আদানি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা ফৌজদারি জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন।

২০২৪ সালে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ তোলে, ভারতের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে আদানি গ্রুপ ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। পাশাপাশি বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের সময় মার্কিন বিনিয়োগকারীদের কাছে দুর্নীতিবিরোধী নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল বলেও অভিযোগ আনা হয়।

প্রস্তাবিত সমঝোতা চুক্তির আওতায় আদানিরা অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। তবে ভবিষ্যতে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা, শেয়ারবাজারে কারসাজি বা আর্থিক জালিয়াতির মতো কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জি দুর্নীতিবিরোধী আইন মেনে চলছে—এমন দাবি করে প্রায় ৭৫ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছিল, যার মধ্যে ১৭ কোটি ৫০ লাখ ডলার এসেছিল মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে। যদিও শুরু থেকেই আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গৌতম আদানির বিরুদ্ধে থাকা ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু করেছে। জানা গেছে, শক্তিশালী আইনি দল নিয়োগের পর মামলার গতিপথে পরিবর্তন আসে।

প্রতিবেদন অনুযায়ী, আদানির আইনজীবীরা যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথাও বিচার বিভাগের কাছে তুলে ধরেছেন। এই খবরে ইতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় শেয়ারবাজারে; আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৬৩ বছর বয়সী গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮২ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সর্বশেষ সংবাদ

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ