spot_img

হজ ক্যাম্পে চুরি: সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার, আটক ২

অবশ্যই পরুন

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চুরি হওয়া সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল ও ৯১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (০১ মে) হজ ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিচালক লোকমান হোসেন এ তথ্য জানান।

এর আগে, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের ভেতরে হজযাত্রীর ব্যাগ থেকে প্রায় ৮ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হজযাত্রীরা।

পুলিশ জানায়, চুরির ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. ইমান আলীর ছেলে মো. সাইয়ন আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বুধবার হজ ক্যাম্পের ভেতরে ছদ্মবেশে প্রবেশ করে এক ব্যক্তি বাথরুমে রাখা ব্যাগ থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাজামা-পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তি ব্যাগ থেকে দেশি-বিদেশি মুদ্রা নিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যায়।

ভুক্তভোগী হজযাত্রী ইমরান হোসেন অভিযোগ করেন, তার ব্যাগে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা ছিল। পরে হজ অফিস থেকে তাকে ২ হাজার রিয়াল সহায়তা দেওয়া হয়। তিনি ইতোমধ্যে স্ত্রীসহ সৌদি আরবে হজ পালনে গেছেন।

এদিকে, হজ ক্যাম্পে অবস্থানরত অন্যান্য যাত্রীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

সর্বশেষ সংবাদ

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর...

এই বিভাগের অন্যান্য সংবাদ