spot_img

ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ গ্রেফতার ৫

অবশ্যই পরুন

ঢাকার ধামরাইয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও, ৫ জনকে আটক করে পুলিশ। এদিকে, এ ঘটনায় মামলা শেষে গ্রেফতার ৫ জনকে, পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ দেশ গড়াই সরকারের লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...

এই বিভাগের অন্যান্য সংবাদ