spot_img

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের

অবশ্যই পরুন

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলেছে টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়-এর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।

জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ ওই বন্ধুর বাড়িতে পৌঁছান তিনি। তবে এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

পরিচালকের অবস্থান সম্পর্কে খবর পেয়ে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।

উৎসবের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গেছে, তার ফিরে আসার খবর তাৎক্ষণিকভাবে স্ত্রীকে জানানো হয়। পাশাপাশি লালবাজার মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচালকের স্ত্রী থানায় গেলে এক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে ভিডিও কলে উৎসবের সঙ্গে কথা বলানো হয়। রোববার সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় যে, নিখোঁজ পরিচালকের খোঁজ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন তিনি নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন। তার স্ত্রীর দাবি, দুপুর ২টা ২২ মিনিটে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর আনন্দপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। অবশেষে ২৪ দিন পর তার সন্ধান পাওয়া গেল।

সর্বশেষ সংবাদ

চলতি মাসের ১৯ তারিখে চীন সফরে যাবেন পুতিন: সিনহুয়া

আগামী ১৯ ও ২০ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন এই সফরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি...

এই বিভাগের অন্যান্য সংবাদ