spot_img

মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: হেগসেথ

অবশ্যই পরুন

গত শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এক ব্রিফিং চলাকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনীকে প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

বক্তব্যকে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএস সেনাবাহিনী বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান রক্ষক।

সাংবাদিক প্রশ্ন করেন, আপনি ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’ নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অব ওয়ার’ রেখেছেন, ভবিষ্যতে আপনি কি আবার নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব পিস’ রাখবেন প্রতিরক্ষামন্ত্রী?

এর জবাবে হেগসেথ বলেন, এটি একটি চমৎকার প্রশ্ন। আসলে আপনি ডিফেন্স থেকে ওয়ারে যাচ্ছেন, একইসঙ্গে, আপনাকে ‘পিস’ নিয়ে প্রোএক্টিভ থাকতে হবে। আপনার বাহিনীর শক্তিগুলো বিবেচনা করেই যুদ্ধের ধরন নির্ধারণ করতে হবে। এমনকি আমি আমাদের জেনারেলদের সামনেও একই কথা বলেছি। আমাদের বাহিনীর ‘ইথোস’ নিয়ে সামনে এগিয়ে জেতে হবে। এগুলো শুধু ব্যবহৃত শব্দ নয়, আপনাকে মনে প্রাণে এমন ধারণা নিজের মধ্যে আত্মস্থ করতে হবে।

সুতরাং যখন আপনি সঠিকভাবে যুদ্ধে করবেন, আইডিয়া হচ্ছে কয়েনের অপর সাইডে ‘পিস’ নিয়েও ভাবতে হবে। এটাই আসলে আমরা চাচ্ছি।

তিনি বলেন, ‘একবার আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এমন একটি প্রতিষ্ঠান যা প্রতি বছরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সেটি হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কারণ আমরা শুধু আমাদের দেশের নয়, এই বিশ্বের বহু মানুষের নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে থাকি।’

সর্বশেষ সংবাদ

আমার নাম পলি, তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেশ কড়া বার্তা দিয়েছেন নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ