spot_img

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

অবশ্যই পরুন

রাজধানীতে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ

বুকভরা কষ্ট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক অবসর নিয়েছেন। পর্তুগালের জার্সিতে তার শেষটা হয়েছে যন্ত্রণাদায়ক। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ