spot_img

‘তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার’

অবশ্যই পরুন

তরুণ প্রজন্মকে প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা বাজেট নিয়ে গণস্বাক্ষরতা অভিযানের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করতে চায়। আর্থিক প্রণোদনা নিশ্চিত করা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব নয়।

শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম সংস্কার এবং গল্পের মাধ্যমে শিক্ষা পদ্ধতি চালুর ওপর জোর দেয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের চেয়ে লার্নিং বেইজড বা শিখন নির্ভর স্কুলিংয়েই আগামীতে বেশি মনোযোগ দেয়া হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সর্বোচ্চ প্রাধান্য পাবে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ