spot_img

লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

চার ম্যাচ পর লা লিগায় স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসকে হারিয়ে শীর্ষে থাকার বার্সার সাথে ব্যবধান কমালো লস ব্লাঙ্কোসরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া ও সবশেষ টানা চার হারে বিপর্যস্ত ছিল লস ব্লাঙ্কোসরা। তবে মঙ্গলবার রাতে ঘরের মাঠে আলাভেসকে ২-১ গোলে হারায় দলটি।

ম্যাচের ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পায়ে লিড নেয় মাদ্রিদ। প্রথমার্ধ লিড ধরে রাখার পর ৫০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের চোখ ধাধানো গোলে ব্যবধান দ্বিগুণ করে আরবেলোয়ার দল।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলাভেসের টনি মার্টিনেজ গোল পেলেও স্বস্তির জয়ে মাঠে ছাড়ে রিয়াল; তাতে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সর্বশেষ সংবাদ

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, নতুন বন্দোবস্তের...

এই বিভাগের অন্যান্য সংবাদ