spot_img

অভিনয় ছেড়ে অনলাইন প্ল্যাটফর্ম থেকে অভিনেত্রীর কোটি টাকা আয়

অবশ্যই পরুন

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন এরিকা এলেনিয়াক। কয়েক দশক পর নতুন করে আলোচনায় মার্কিন এই অভিনেত্রী। তবে এবার অভিনয় নয়, অনলি ফ্যানস প্ল্যাটফর্ম থেকে আয়ের কারণে খবরের শিরোনাম হলেন।

মাত্র তিন মাসে এই প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩ লাখ ডলার আয় (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি) করেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তার আয় ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিএমজেড।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এরিকা। তিনি বলেন, ‘প্রথমবার অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবে মনে হয়েছিল, বিষয়টি আমার একদমই ভালো লাগবে না। কিন্তু এখন বলতে পারি, আমি এটি দারুণ উপভোগ করছি। এর মাধ্যমে আশির দশক থেকে আমার ক্যারিয়ার অনুসরণ করা অনেক মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে।’

এরিকা আরও বলেন, ‘অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর এতটা আবেগের সঙ্গে বিষয়টি জড়িয়ে যাবে, তা কখনো ভাবিনি। জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা ও আত্মবিশ্বাসে ভরপুর মনে হচ্ছে। এই অভিজ্ঞতা আমার জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে।’

টিএমজেডের তথ্য অনুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলার পর শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করছিলেন এরিকা। এখন তার আয় সেই অঙ্কের চেয়ে অনেক বেশি। এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, প্ল্যাটফর্মটিতে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।

অনলি ফ্যানস কী?

অনলি ফ্যানস একটি সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। এখানে শিল্পী, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণির কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি কনটেন্টের জন্য সরাসরি গ্রাহকদের কাছ থেকে অর্থ নিতে পারেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রাইবাররা তাদের পছন্দের নির্মাতাদের কনটেন্ট দেখার সুযোগ পান। জনপ্রিয় তারকা থেকে শুরু করে বিভিন্ন পেশার কনটেন্ট নির্মাতারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

অনলি ফ্যানসে যুক্ত হওয়ার পর ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনেও মুগ্ধ এরিকা। তার ভাষ্য, ‘এত বছর পরও যে এত মানুষ আমার পাশে রয়েছেন, সেটি আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। কেউ কেউ আমার ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই আমাকে অনুসরণ করছেন। তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এত দূর আসতে সাহায্য করেছে।’

অভিনেত্রী জানান, শুরুতে ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি মজার মাধ্যম হিসেবেই অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন। ‘বেওয়াচ’-এ সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অনেক সময় অস্বস্তিতে ভুগতেন তিনি। তবে এখন নিজের শরীর নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর তেমন নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়নি তাকে। এরিকা বলেন, ‘মানুষের কাছ থেকে এত উষ্ণ অভ্যর্থনা পাব, ভাবিনি। অনেকে উৎসাহ দিয়েছেন, নিজের মতো উপভোগ করতে বলেছেন। অবশ্য সব জায়গাতেই কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করে। আমি সেগুলো এড়িয়ে চলি।’

অনলি ফ্যানস-কে মানুষ বড়দের প্ল্যাটফর্ম হিসেবেও দেখে। এখন প্ল্যাটফর্মটি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার মতে, এটি এখন অনেকটা আধুনিক ফ্যান ক্লাবের মতো, যেখানে সরাসরি ভক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়। বিশেষ করে বিনোদন অঙ্গনের নারীদের নিজেদের ছবি ও কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি।

তবে নিজের তৈরি কনটেন্ট কীভাবে প্রকাশ করবেন, সেই সিদ্ধান্ত নিজেই নিতে পারছেন—এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন এরিকা এলেনিয়াক।

সর্বশেষ সংবাদ

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলজিপির দাম বাড়ানো হয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ