spot_img

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সমস্যা এখনও চলছে। বিগত ব্যর্থতা নিয়ে সমালোচনা না করে, কীভাবে আগামীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

তিনি জানান, সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে। বছরে সৌর বিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হবে। আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রীডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ যোগ হবে।

বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে যাতে উদ্যোক্তারা পিছিয়ে না যায়, সেই জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

 

সর্বশেষ সংবাদ

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ