spot_img

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে পাকিস্তান। সন্দেহ থাকলেও শান মাসুদকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ডাক পেয়েছেন চারজন আনক্যাপড ক্রিকেটার।

এদিকে, বাংলাদেশ সফরে পাকিস্তানের হেড কোচের দায়িত্বে থাকবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আসাদ শফিক আর বোলিং কোচ উমর গুল।

১৬ সদস্যের স্কোয়াডের ক্রিকেটাররা হলেন, শান মাসুদ, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান ওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

অন্যদিকে, আগামী ২৭ এপ্রিল করাচিতে ক্যাম্প শুরু করবে পাকিস্তান। আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।

সর্বশেষ সংবাদ

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ