প্রস্তাবিত কাঠামোয় সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পাস করা হলে তা সরকারের জন্য বুমেরাং বা আত্মঘাতী হবে। সরকারকে এ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ফেসবুক-ইউটিউবের মতো যেসব অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে অনলাইনে অপতথ্য আর ভুল তথ্যের প্রচার কেবল আইন করে বন্ধ করা যাবে না।
অন্য বক্তারা আইনে মানহানি এবং দায়মুক্তি বিষয়টি না রাখার আহ্বান জানান। এছাড়া, সাংবাদিকরা এই আইনের আওতায় না পড়লে সরকারকে তা আইনে বলে দেয়ার পরামর্শ দেন।
টিআইবি, ব্র্যাক, ব্লাস্ট, মহিলা পরিষদসহ মোট ১৯টি সংগঠন এই বৈঠকে অংশ নেয়।

