spot_img

ইরান নিয়ে ভালো খবর পাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে ইরানের পরিস্থিতি নিয়ে কিছু ভালো খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। খবর রয়টার্সের।

শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, মাত্র ২০ মিনিট আগে কিছু খুব ভালো খবর পেয়েছি। মনে হচ্ছে ইরান ইস্যুতে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।

তিনি আরও বলেন, আপনারা শিগগিরই জানতে পারবেন। আমি মনে করি, যা যুক্তিসঙ্গত সেটাই হওয়া উচিত। আমার মনে হয় এটি ঘটবে। দেখা যাক কী হয়।

তবে ট্রাম্প কী ধরনের ভালো খবর পেয়েছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর

রাশিয়ার সংসদের উচ্চকক্ষের তথ্য বিষয়ক কমিটির প্রধান আলেক্সেই পুশকভ বলেছেন, ইরানের কাছে সামরিক পরাজয়ের মাধ্যমে বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ