spot_img

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার, আটক ২

অবশ্যই পরুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে নিখোঁজের চার দিন পর এক ওয়ার্ড যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

নিহত ইউসুফ মিয়া (৩২) উপজেলার কুড়াতলী গ্রামের মো. দুলাল খানের ছেলে। তিনি ১১ নম্বর আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ইউসুফ মিয়াকে হত্যা করে তার লাশ একটি ইটভাটার মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। পরে আটক দুই যুবক রিজন ও হানিফের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মাটির ব্যবসা নিয়ে রিজন ও হানিফের সঙ্গে ইউসুফের বিরোধ ছিল। গত ১৪ মার্চ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ফোন করে ইউসুফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

নিহতের ভাতিজা নিরব মিয়া ও বড় বোন পান্না আক্তার জানান, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল বলেন, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ