spot_img

রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

অবশ্যই পরুন

রংপুরে নিজ শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিশু সন্তান জয়দেব ঘোষ ও মাতা সূচনা ঘোষ।

পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের পুত্র সন্তান জয়দেব ঘোষ কে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে নিজে আত্মহত্যা করেন। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানি। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে স্বামী শঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব অনটনের কারণে পরিবারে অশান্তি ছিল। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে।

সর্বশেষ সংবাদ

১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার

দেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং তৈরি পোশাকনির্ভরতা কমাতে পণ্য ও বাজার-উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনতে সরকার সমন্বিত কৌশল প্রণয়ন করছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ