spot_img

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার

অবশ্যই পরুন

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন এনামুর রহমান। একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

সর্বশেষ সংবাদ

হরমুজে মার্কিন সামুদ্রিক ড্রোন আটক করল ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামুদ্রিক ড্রোন আটক করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত...

এই বিভাগের অন্যান্য সংবাদ