spot_img

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়ে নতুন নেতৃত্বে হুমায়ুন কবির

অবশ্যই পরুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম-২০২৬) বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এই ব্যবস্থার আওতায় হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু ইসরায়েলের জন্য বড় বিপদ: হারেৎজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, নেতানিয়াহু...

এই বিভাগের অন্যান্য সংবাদ