spot_img

স্পিকারের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে পরিচালিত সিস্টেমস ফর এক্সপান্ডেড ট্রেড অ্যান্ড আপটেক প্রকল্পের চিফ অব পার্টি ফুয়াদ এম. খালিদ হোসেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত সতর্ক প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর নাসির চৌধুরী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, উইনরক ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারিত্বের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষায় উইনরক ইন্টারন্যাশনাল ইতিবাচক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করে থাকে। কিন্তু কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

স্পিকার বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে পড়েছে। মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু ইসরায়েলের জন্য বড় বিপদ: হারেৎজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, নেতানিয়াহু...

এই বিভাগের অন্যান্য সংবাদ