spot_img

ইরানের পাল্টা অভিযানে মার্কিন যুদ্ধকৌশলের গভীর দুর্বলতা উন্মোচিত: আইআরজিসি

অবশ্যই পরুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, আমাদের সাম্প্রতিক পাল্টা সামরিক অভিযান মার্কিন সামরিক কৌশলের বিভিন্ন দুর্বলতা প্রকাশ করেছে। বিশেষ করে বড় আকারের যুদ্ধজাহাজ ও স্থায়ী সামরিক ঘাঁটির ওপর ওয়াশিংটনের অতিরিক্ত নির্ভরশীলতা দেশটির প্রচলিত যুদ্ধকৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে  তিনি বলেন, শত্রুদের বিরুদ্ধে ইরানের দৃঢ় ও কার্যকর পাল্টা পদক্ষেপের মধ্য দিয়ে সাম্প্রতিক সামরিক ঘটনাপ্রবাহ মার্কিন সামরিক কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, ইরানের পাল্টা অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের আটটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে মার্কিন সামরিক সরঞ্জাম ও নৌবহরের কিছু অংশ সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ও অভিযান পরিচালনার হিসাব-নিকাশে কী ধরনের প্রভাব ফেলেছে।’

ইজাদি জোর দিয়ে বলেন, ইরান কোনো আগ্রাসন বা আগাম হামলা শুরু করেনি। তবে দেশের ভৌগোলিক অখণ্ডতার ওপর যেকোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী জনগণের শক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। হুমকি মোকাবিলায় তাদের প্রস্তুতি ক্রমেই বাড়ছে। যেকোনো মাত্রা বা ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি ইসলামি প্রজাতন্ত্র ও ইসলামি বিপ্লবের অখণ্ডতার ওপর আঘাত হানে, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াব।’

ইজাদি উল্লেখ করেন, ইরান ইতোমধ্যে জানিয়েছে, প্রয়োজন হলে হুমকি মোকাবিলায় তাদের সংঘাতের পরিধি আঞ্চলিক সীমা ছাড়িয়ে যেতে পারে। গত মাসের শেষ দিকে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের কাছে যে নির্দেশনা পাঠিয়েছিলেন, তার প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

ইজাদি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহেও এর প্রতিফলন দেখা গেছে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের কথিত লঙ্ঘনের বিরুদ্ধে ইরানের পাল্টা পদক্ষেপের পরিধি আরও বিস্তৃত হয়েছে। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ