spot_img

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী

অবশ্যই পরুন

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পদত্যাগের পর এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আমি যতক্ষণ দায়িত্বে আছি, শিল্পীদের গায়ে কেউ নখের আঁচড় পর্যন্ত দিতে পারবে না। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব।

প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। বাইরের লোক এসে শিল্পীদের অসম্মান করেছে।
এর বিচার না হলে শিল্পীরা মাঠে নামবে।

সংবাদ সম্মেলনে জয় আরও বলেন, শিল্পীদের সম্মান রক্ষার্থে প্রধানমন্ত্রীর কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই।

শিল্পীরা আমাকে বলেছেন, সম্মান রক্ষার্থে সব শিল্পী মাঠে নামতে প্রস্তুত।

হেলাল খানের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের জয় বলেন, শিল্পীর সম্মান রক্ষায় যে কোনো সিদ্ধান্ত আমি নেব। হেলাল খানের প্রতি আমার কোনো রাগ নেই। কিন্তু তার সামনে বাইরের লোক এসে আমার শিল্পীদের গালি দিল কেন? আমার শিল্পীদের জন্য জীবন পর্যন্ত দিতে পারি।

তিনি বলেন, এফডিসি থেকে যারা শিল্পীদের বের করে দেওয়ার হুমকি দিয়েছে, তার বিচার করেই ছাড়ব। মানববন্ধনে যাওয়ার জন্য আমি শিল্পীদের জোর করতে পারি না। কারণ শিল্পী সমিতি অরাজনৈতিক সংগঠন।

বলে রাখা যায়, গেল ১৫ নভেম্বর বিএফডিসির প্রধান ফটকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে হেলাল খান উপস্থিত থাকলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য যোগ দেননি। কর্মসূচি শেষে হেলাল খান শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীসহ অন্যান্য শিল্পীদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আখ্যা দেন।

সর্বশেষ সংবাদ

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণনালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ